বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এন্ডিকটে দেশী হালাল বাজারের বছরশেষের বিশেষ মূল্যছাড়, থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র

প্রকাশিত: ১৮:৫৬, ১১ নভেম্বর ২০২৬ | ৫২

এন্ডিকট, নিউইয়র্ক: নিউইয়র্কের গ্রেটার বিংহ‍্যামটনের এন্ডিকটের ওয়াশিংটনে এভিনিউর  প্রথম বাংলাদেশি গ্রোসারী ‘দেশী হালাল বাজার’ (Deshi Halal Bazar) ক্রেতাদের জন্য বছরশেষ উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। ১১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ বিশেষ অফার চলবে পণ্য মজুত থাকা পর্যন্ত।

বিশেষ এ অফারে বিভিন্ন ধরনের চাল, ভোজ্যতেল, মাছ, শাকসবজি ও দেশীয় খাদ্যপণ্য আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। অফারের তালিকায় রয়েছে দেশী কালিজিরা চাল ১৪.৯৯ ডলার, কৃষক বাসমতি চাল ২১.৯৯ ডলার, সিরমা সানফ্লাওয়ার অয়েল ১২.৯৯ ডলার, রুই মাছ ৯.৯৯ ডলার থেকে ১৭.৯৯ ডলার, ইলিশ মাছ ২১.৯৯ ডলার এবং পেঁয়াজ ১০ পাউন্ড মাত্র ২.৯৯ ডলারসহ আরও অনেক পণ্য।

একইসাথে ক্রেতাদের জন্য আয়োজন করা হয়েছে New Year 2027 Lucky Raffle Draw। ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ৬ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি ১০০ ডলারের গ্রোসারি কেনাকাটায় গ্রাহক পাবেন একটি র‍্যাফেল টিকিট।

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নিউইয়র্ক থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার স্বর্ণের আংটি। এছাড়া এলইডি টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার ফ্রায়ার, রাইস কুকার, ব্লেন্ডার এবং গ্রোসারি গিফট বাস্কেটসহ আরও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশীয় পণ্য ও বাংলাদেশি খাবারের সমাহার নিয়ে পরিচালিত দেশী হালাল বাজারের এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে বলে আশা করা হচ্ছে।

দেশী হালাল বাজার (Deshi Halal Bazar)
ঠিকানা: 18 Washington Ave, Endicott, NY
ফোন: 646-269-0937

বিস্তারিত জানতে সরাসরি বাজারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor