দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান।
জাতীয় দলের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান ফেসবুকে লিখেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয় আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানুষ নিরাপদ খুলনা নিরাপদ বাংলাদেশ’
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুল হাসান সোহান লেখেন, ‘বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি কোনো ক্ষমতা হতে পারে না। আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।’
পোস্টে আইনের শাসন নিশ্চিতে তিনি আরও লেখেন, ‘একজন বাংলাদেশি হিসেবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সংঘাত চাই না প্রতিশোধ চাই না অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’
তিনি আরও লিখেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান, কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
Publisher & Editor