মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লোভী শিয়াল ও ছোট্ট ইঁদুর

প্রকাশিত: ০৫:৩০, ১০ নভেম্বর ২০২৬ | ১৪

এক বনের একটি ডালিমগাছে সুস্বাদু ফল পেকেছিল। সেই বনে একটি লোভী শিয়াল বাস করত।

শিয়ালটি হাঁটতে হাঁটতে দেখে একটি ডালিমগাছ। সেই ডালিমগাছের শাখায় একটি বড় ডালিম ঝুলছিল। শিয়ালটি ভাবল, এই ডালিমাটি আমি একাই খাব। ঠিক তখনই একটি ছোট্ট ইঁদুর এসে বলল, শিয়াল ভাই, চলো ডালিমটি ভাগাভাগি করে খাই।

শিয়ালটি বলল, ‘পালিয়ে যাও এখান থেকে, ডালিমটি আমি কাউকে দেব না।’ ছোট্ট ইঁদুর মন খারাপ করে চলে গেল। শিয়ালটি হাসতে লাগল। পরে শিয়াল দেখল, ডালিমটি অনেক ওপরে।

সে লাফিয়ে লাফিয়ে ডালিমাটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু পারল না। সে ভাবতে লাগল, ডালিমটি কী করে নিই। পরে সেই ইঁদুরটি আবার এলো। সে গাছে উঠে ডালিমটি নিল।

ইঁদুর বলল, ভাগাভাগি করে খেলে সবার ভালো লাগে। শিয়ালটি লজ্জিত হলো! পরে ডালিমটি দুজন ভাগাভাগি করে খেতে লাগল। শেষে দুজন বন্ধু হয়ে গেলো।

Mahfuzur Rahman

Publisher & Editor