শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দুই ওপেনারের বিদায়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৪, ০৬ নভেম্বর ২০২৬ | ৫

বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা এমনিতেই নাজুক। সিলেটে আজ সেটি হয়ে গেছে আরো নড়বড়ে।

ফিল্ডিংয়ের করার সময় বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ওপেনার সাদমান ইসলামকে। তার জায়গায় তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে নামানো হয়েছিল নাঈম হাসানকে।

কিন্তু দুই ওপেনারের কেউই বেশিক্ষণ টিকলেন না। জেডেন সিলসের বলে নাঈম (৫) স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।

আর তানজিদ ১৬ রান করে আউট হয়েছেন জাস্টিন গ্রিভসের বলে। 
তানজিদকে অবশ্য দুর্ভাগা বলাই যায়। ডাউন দ্য উইকেটে এসে সজোরে মেরেছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু কাভার পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অভিষিক্ত কেভিন উইকহাম।

দুই ওপেনারের বিদায়ের পর পরিস্থিতি সামাল দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১*) ও তাওহিদ হৃদয় (৪*)। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৭ ওভার শেষে ২ উইকেটে ৩৬ রান তুলেছে বাংলাদেশ। এখন চা বিরতি চলছে।

এর আগে আমির জাঙ্গুর সেঞ্চুরি ও জাস্টিন গ্রিভসের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩৫৬ রান।

৯০ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। 

Mahfuzur Rahman

Publisher & Editor