বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুলিশ হেফাজতে জাপা নেতা মহসিন

প্রকাশিত: ০০:৫৬, ১৫ অক্টোবর ২০২৬ | ১৬

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশালের শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বরিশাল নগরের সদর রোড থেকে তাকে হেফাজতে নেয় কোতোয়ালি মডেল থানার পুলিশ।ঘড়ি কিনুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি পালনের ঠিক আগে তাকে নিয়ে যাওয়া হয়।

জাতীয় পার্টি ছাড়াও মহসিন উল ইসলাম হাবুল বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে নগরীতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেওয়া হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মহসিন উল ইসলাম হাবুল আমাদের হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor