বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০০:৫০, ১৫ অক্টোবর ২০২৬ | ১৯

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্যমতে, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় উড়োজাহাজটিতে বরফ জমতে শুরু করে। 

বিষয়টি জানিয়ে কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান পাইলট। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে ঘুরে দ্রুত নিচে নামতে থাকে। একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি বিধ্বস্ত হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor