যেকোনো উৎসব আমাদের পরিচিত ছন্দ থেকে বেরিয়ে আসার একটু সুযোগ। পোশাক সেই বদলেরই অংশ। উজ্জ্বল রং, কারুকাজ, জমকালো কাপড়—সব মিলিয়েই পোশাক হয়ে ওঠে আনন্দ প্রকাশের ভাষা। এ ক্ষেত্রে আমাদের বেনারসি হতে পারে আদর্শ। উৎসবের সাজে খুব সহজেই একধরনের আভিজাত্য এনে দিতে পারে বেনারসি। সমৃদ্ধ বুনন আর কারুকাজ পোশাকে এনে দেয় জমকালো ভাব। কনের মঞ্চ থেকে অনেক আগেই দাওয়াত বা উৎসবের পোশাক হিসেবে এটি পরিচিতি পেয়ে গেছে। শাড়ি তো আছেই, কুর্তা, ব্লাউজ, স্কার্ট বা ড্রেস—বেনারসি দিয়ে বানানো যায় নানা ধরনের পোশাক।
অনেকে এটিকে পুরোনো দিনের নকশা বলে মনে করতে পারেন। তবে সঠিক কাট আর নকশার ধাঁচে পরলে সমকালীন স্টাইল স্টেটমেন্টও আনা যায়। মায়ের বা দাদির বেনারসিও নতুনভাবে পরা যায়। পুরোনো বেনারসির শাড়ি কেটে নতুন কাটের পোশাক বানানোর ধারা অনেক দিন ধরেই আছে। চাইলে তাঁতিকে ফরমাশ দিয়ে নতুন কাপড় বানিয়েও এ কাজ করা যায়।
বেনারসির আবেদন সাময়িক কোনো ফ্যাশন ধারার ওপরও নির্ভর করে নানকশার আয়োজনে মডেল হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, পোশাক ও গয়না: ক্যানভাস বাই তন্বী কবির, স্টাইলিং: তন্বী কবির, সাজ: পারসোনা, ছবি: কবির
আর উৎসবে বেনারসি পরা শুধু নিজেকে সাজানো নয়, দীর্ঘদিনের কারুশিল্পের ধারাকেও নিজের সাজের অংশ করে নেওয়া। যন্ত্রে তৈরি একই রকমের কাপড়ের বাইরে বেনারসির বুনন আমাদের মনে করিয়ে দেয় একটি পোশাকের পেছনে মানুষের দক্ষতা, সময় ও ঐতিহ্য। বেনারসির আবেদন সাময়িক কোনো ফ্যাশন ধারার ওপরও নির্ভর করে না। বেনারসি নিজেই যেহেতু সমৃদ্ধ, এর সঙ্গে খুব বেশি কিছু যোগ করার প্রয়োজন হয় না। সাধারণ গয়না, হালকা মেকআপ ও পরিপাটি চুলেই সাজ সম্পূর্ণ করা যায়। তবে ভারী গয়নাও লুকে ভিন্নতা নিয়ে আসবে।
ব্রোচ দিয়ে সাজানো হয়েছে টাই
ব্রোচ দিয়ে সাজানো হয়েছে টাইনকশার আয়োজনে মডেল হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, পোশাক ও গয়না: ক্যানভাস বাই তন্বী কবির, স্টাইলিং: তন্বী কবির, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
ব্রোকেড বেনারসি কাপড় দিয়ে বানানো হয়েছে প্লিটেড কালো স্কার্ট ও টপ। সঙ্গে আছে কালো রঙের জ্যাকেট। পুরো সাজে যে কালো রঙের টাইটি আলাদা নজর কাড়ছে। জ্যাকেটজুড়ে নিখুঁত ভারসাম্যে বোনা হয়েছে কালো-সোনালি জরির মোটিফ। এই লুকে ব্যবহার করা হয়েছে বাংলার চিরায়ত কানের গয়না মাকড়ি।
শাড়িতে ভিন্ন ড্রেপ
চাঁপা সাদায় অভিজাত সাজনকশার আয়োজনে মডেল হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, পোশাক ও গয়না: ক্যানভাস বাই তন্বী কবির, স্টাইলিং: তন্বী কবির, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
সাদা চাঁপা রঙের বেনারসি শাড়িকে স্কার্টের আদলে ভিন্নভাবে ড্রেপ করে পরানো হয়েছে। শাড়ির সঙ্গে যুক্ত হয়েছে ক্রপড জ্যাকেট। গলার মালাটিও বেনারসি মোটিফ থেকে অনুপ্রাণিত।
রাতের সাজে খোলা চুল মানিয়ে যায়
রাতের সাজে খোলা চুল মানিয়ে যায়নকশার আয়োজনে মডেল হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, পোশাক ও গয়না: ক্যানভাস বাই তন্বী কবির, স্টাইলিং: তন্বী কবির, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
লাল বেনারসির মিডি ড্রেসে আধুনিক লুক। পিওর সিল্ক, হাতে বোনা উপকরণ এবং যত্নসহকারে বসানো মোটিফই যেন এই লুকের মূল আকর্ষণ। বেনারসি মোটিফ-অনুপ্রাণিত কানের দুল এবং অ্যান্টিক মোটিফের চুড়ি যোগ করেছে বাড়তি মাত্রা।
চিরায়ত সাজ
চিরায়ত সাজনকশার আয়োজনে মডেল হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, পোশাক ও গয়না: ক্যানভাস বাই তন্বী কবির, স্টাইলিং: তন্বী কবির, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
সবুজ ও নীল রঙের মিশেলে দুই রঙের টোনের শাড়ি। আঁচলে ভারী কলকা মোটিফের কারুকাজ। এমারেল্ড রঙের চোকার এবং বেণিতে জড়ানো জোড়া শালিকের ক্লিপ লাগানো হয়েছে।
Publisher & Editor