রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

আচারি ভুনা খিচুড়ির রেসিপি

প্রকাশিত: ০৩:১৬, ০৪ অক্টোবর ২০২৬ | ১৪

উপকরণ
পোলাওয়ের চাল: দেড় কেজি

মুগডাল: আধা কেজি

মটরশুঁটি: ২ কাপ

তেলসহ আচার: ৪ টেবিল চামচ

গরম পানি: ৩ কেজি

রসুনকুচি: ২ টেবিল চামচ

পেঁয়াজকুচি: ১ কাপ

আস্ত জিরা: ১ টেবিল চামচ

কাঁচা মরিচ: ১০–১২টি

এলাচ: ৬টি

দারুচিনি: ৫–৬ পিস

তেজপাতা: ৪টি

আদাবাটা: ২ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

হলুদগুঁড়া: ২ টেবিল চামচ

মরিচগুঁড়া: ১ টেবিল চামচ

ধনেগুঁড়া: ১ টেবিল চামচ

মেথিগুঁড়া: ১ চা–চামচ

তেল: দেড় কাপ

ঘি: ২ টেবিল চামচ

জায়ফল ও জয়ত্রীগুঁড়া: ১ চা–চামচ

বোম্বাই মরিচ: ২টি


প্রণালি
মুগডাল ভেজে চালের সঙ্গে ধুয়ে ১০ মিনিট ডুবো পানিতে ভিজিয়ে ছেঁকে নিতে হবে।

এবার পাত্রে তেল দিয়ে এলাচ, দারুচিনি ও তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে ভাজতে হবে।

পেঁয়াজে রং ধরলেই মেথিগুঁড়া বাদে সব গুঁড়া ও বাটা মসলা এক কাপ পানি দিয়ে কষাতে হবে।

ভালোভাবে মসলা কষানো হলে চাল ও ডালের দেড় গুণ পানি দিতে হবে।

যখন ফুটে উঠবে, তখন ভেজানো চাল, ডাল ও মটরশুঁটি দিয়ে বড় জ্বালে নাড়তে হবে।

প্রয়োজনমতো লবণ দিতে হবে।

যখন ফুটে উঠবে, তখন আস্ত জিরা, তেলসহ আচার ও মেথিগুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।

এবার চুলার আঁচ হবে মাঝারি।

যখন চাল ও পানি সমান হবে, তখন আর একবার ভালোভাবে নেড়ে মাঝখানে চূড়া করে ঘি ছড়িয়ে দিতে হবে।

এখন বোম্বাই মরিচগুলো বোঁটাসহ দুই ফালি করে খিচুড়ির ওপর বসিয়ে ফয়েল পেপার দিয়ে মুখ সিল করে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে তাওয়ার ওপর ২০ মিনিট দমে রাখতে হবে।

এবার চুলা বন্ধ করে ১০ মিনিট পর ঢাকনা খুলে বোম্বাই মরিচগুলো ফেলে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor