ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। প্রিমিয়ার লিগে টানা চার জয়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়।
সেই ছন্দে এবার বড় ধাক্কা খেল আর্সেনাল। ২০২৩ সালের ১০ই মে – অর্থাৎ ১,২২৪ দিন আগে – এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আর তিন গোলের ব্যবধানে হারেনি। গতকাল রাতে দীর্ঘ সময় পর একই প্রতিপক্ষের কাছে ৩-০ হার দেখলো গানাররা। হেরে বিনয়ী আর্তেতা বলেছেন, জয়টা তাদেরই প্রাপ্য ছিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তিনি। হতাশ কণ্ঠে বলেন আর্তেতা বলেন, ‘তারা ম্যাচটি জেতার যোগ্য ছিল এবং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা।খেলোয়াড়রা আজকে তাদের স্বভাবসুলভ লড়াকু মেজাজে ছিল না। ম্যাচের প্রথম থ্রো-ইন থেকেই এটি টের পাওয়া যাচ্ছিলেন, বিষয়টি একেবারেই স্পষ্ট ছিল।
আমরা নিজেদের একবার, দুইবার, তিনবার বিপদে ফেলেছি এবং আমাদের এর চেয়ে আরও অনেক দ্রুত সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হতো। এই ম্যাচ থেকে আমাদের নেওয়া সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে এটি একটি বলে যোগ করেন।
তিনি আরো বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে এবং আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাচের প্রথম অংশটি নিয়ে। যদি বিজয়ী হিসেবে সেই প্রথম অংশটি পার করতে না পারলে, তবে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়া এবং জেতার কোনো সম্ভাবনা তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এই স্তরের ফুটবলে, অন্য যেকোনো কিছুর আগে এই বিষয়টিকে সম্মান করা এবং বোঝা অত্যন্ত জরুরি।’
২২ বছরের পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা লিগ জয়ের পর এটি কোনো সতর্কবার্তা কিনা, এমন প্রশ্নের জবাবে আর্তেতা বলেন, আমাদের জন্য বিষয়টি একেবারে স্পষ্ট। আমরা জানতাম এবং এখানে আমাদের কী করতে হবে তা নিয়ে দুই দিন ধরে আলোচনা করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে চতুর্থ অ্যাওয়ে ম্যাচটি খেলেছি।’
Publisher & Editor