রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে হটিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১২

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী ভারতকে হটিয়ে ইংলিশরা আবার এই ১ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে।

সিরিজ শুরুর আগে ২৬৯ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারতের সমান অবস্থানে ছিল ইংল্যান্ড। সিরিজে টানা তিন জয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে হ্যারি ব্রুকের দল। ২০২৪ সালে ব্রুক অধিনায়ক হওয়ার পর ২৬টি পূর্ণ টি-টোয়েন্টির মধ্যে এটি ইংল্যান্ডের ২৩তম জয়। খবর দ্য গার্ডিয়ান
 
অধিনায়ক ব্রুক বলেন, ‘সবকিছু খুব মসৃণভাবে চলছে, বিশেষ করে ফিল্ডিংয়ে।

ছেলেরা নিজেদের সঠিক জায়গায় থাকার দায়িত্ব নিজেরাই নিচ্ছে, বিশেষ করে আউটফিল্ডে আমরা যা যা বলছি তা তারা মন দিয়ে শুনছে।
নিজেদের শতভাগ দিচ্ছে এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই বলে যোগ করেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor