ইউএস ইমিগ্রশেন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)'র ঝটিকা অভিযানে নিউইয়র্কের বিংহ্যামটন সিটি ও এর আশে পাশের এলাকায় আতংকজনক পরিস্থিতি বিরাজ করছে। গ্রেটার বিংহ্যামটনের এন্ডিকট, ভেস্টাল, এন্ডওয়েল ও বিংহ্যামটন সিটিতে প্রতিদিন আইস'র অভিযানে গ্রেপ্তার হচ্ছেন অসংখ্য মানুষ। এদের মধ্যে অনেকের বৈধ ওয়ার্ক পারমিট অর্থাৎ বৈধভাবে আমেরিকায় খাকার অনুমতি থাকলেও তাদেরকে গ্রেপ্তার করা হহ্ছে। গত দু'সপ্তাহে তিনজন বাংলাদেশীকে গ্রেটার বিংহ্যামটন থেতে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। টাউন অব বিংহ্যামটনের বাসিন্দা কমিউনিটির পরিচিতমুখ ব্যবসায়ী রাজিব উল আলম, জনসন সিটির মোহাম্মদ জহীর ও মোহাম্মদ লতিফকে বিভিন্ন সময়ে আইস তুলে নিয়ে বাফেলো ডিটেনশন সেন্টারে আটকে রেখেছে। তাদের পরিবার আইনী লড়াইয়ের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্ঠা চালাচ্ছে বলে জানা গেছে। আইস'র হাতে আটকৃত এদের সরাই রাজনৈতিক আশ্রয়প্রাথী এবং তাদের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে বলে জানিয়েছে তাদের পারিবারিক সূত্র।
এদিকে আসই'র অভিযানে তিন বাংলাদেশী গ্রেপ্তারের পর থেকেই এন্ডিকটের লিটল বাংলাদেশ হিসাবে পরিচিত ওয়াশিংটন এভিনিউতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত দু'সপ্তাহ ধরে গ্রেটার বিংহ্যামটনের বাংলাদেশীদের পদচারনায় মুখরিত ওয়াশিংটন এভিনিউর অনেক বংবসা প্রতিষ্ঠানে ক্রেতা সমাগম কমে গেছে। শুধু তাই না অনেক ব্যবসা প্রতিষ্ঠানে মালিক-কর্মচারীদের অনুস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কমিউনিটির পরিচিতমুখ অনেক ব্যবসায়ী ও কমিউনিটি এক্টভিস্টও তাদের স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদের কেউ কেউ সাবধানত অবলম্বন করে জীবন যাপন করছেন। অপ্রয়োজনে ঘোরাঘুরি না করে নিজ বাসায় অবস্থান করছেন। কেউ কেউ নিউইয়র্ক সিটিতে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন।
Publisher & Editor