শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিংহ্যামটনে কি অবশেষে যাত্রীবাহী রেল সার্ভিস চালু হতে যাচ্ছে?

সিটি কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে

প্রকাশিত: ১১:৩৭, ১৪ আগস্ট ২০২৬ | ১৫০

যাত্রীবাহী রেল লাইন চালুর লক্ষ্যে বিংহ্যামটন সিটির আরও এক ধাপ এগিয়েছে, গত ১২ আগস্ট সিটি কাউন্সিল এই প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে ভোট দিয়েছে।

সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিংহ্যামটনের মেয়র জ্যারেড ক্রাহাম ঘোষণা করেন যে, দরপত্র বা কোটেশন আহ্বানের প্রক্রিয়ার মাধ্যমে শহর কর্তৃপক্ষ একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে। রেল প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতাসম্পন্ন শীর্ষস্থানীয় জাতীয় প্রকৌশল প্রতিষ্ঠান 'জিপিআই' (GPI)-কে ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশনের 'করিডোর আইডি' (Corridor ID) কর্মসূচির আওতায় একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হবে—ঠিক যে কর্মসূচিটি স্ক্র্যান্টনের যাত্রীবাহী রেল সম্প্রসারণেও সহায়তা প্রদান করবে।

Mahfuzur Rahman

Publisher & Editor