শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মায়ের হাসি

প্রকাশিত: ০৯:০৭, ১৪ আগস্ট ২০২৬ | ১৭

মাগো তুমি মাঝে মাঝে

হও কতটা কড়া

তোমার ভয়ে পড়তে থাকি

নিত্যদিনের পড়া।
 

একটু রোদে যেই ছুটে যাই

দাঁত কটমট করো,

চোখ রাঙিয়ে শাসিয়ে তুমি

দু’কান টেনে ধরো।

ভোর পেরিয়ে গেলে যখন

ঘুম থেকে জাগি,

তাকিয়ে দেখে সাহস হারাই

ভীষণ থাকো রাগী!
 

বিস্মিত হই, সেই মা তুমি

দারুণ জাদু জানো,

আহ্লাদে হই আটখানা যেই

তোমার বুকে টানো।

 
তাইতো তোমার শাসন-সোহাগ

বড্ড ভালোবাসি,

চাই সারাক্ষণ অটল থাকুক

তোমার সরল হাসি।

Mahfuzur Rahman

Publisher & Editor