শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফিলিপাইনের বিফ তাপার রেসিপি

প্রকাশিত: ০৯:০৪, ১৪ আগস্ট ২০২৬ | ১৬

উপকরণ
গরুর পেটের দিকের মাংস ১ কেজি, সয়া সস ৪ টেবিল চামচ, লাল চিনি ১ টেবিল চামচ, সাদা ভিনেগার ২ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, কালো গোলমরিচগুঁড়া দেড় টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি
মাংস পাতলা টুকরা করে নিন। তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মেশান। লাল চিনি না পেলে সাদা চিনিও দিতে পারেন। আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাংস দিয়ে কয়েক মিনিট ভাজুন। ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ভাত ও ভাজা ডিমের সঙ্গে পরিবেশন করুন।

তাপা ফিলিপাইনের সকালের নাশতায় একটি জনপ্রিয় পদ।

Mahfuzur Rahman

Publisher & Editor