বিংহামটন, নিউ ইয়র্ক: ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ডাউন টাউন বিংহামটনের ফায়েট স্ট্রিটে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়।
ঘটনার িববরেণ জানা গেছে যে, অপরাধস্থল চিহ্নিত করার টেপ (ক্রাইম সিন টেপ) দিয়ে ফায়েট স্ট্রিটে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ওই এলাকার কাছাকাছি রাস্তায় বেশ কয়েকটি 'এভিডেন্স মার্কার' বা আলামত শনাক্তকারী চিহ্নও দেখা গেছে।
এছাড়া পুলিশকে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে দেখা গেছে; এর মধ্যে দুজনকে তল্লাশি করার পর স্টেট পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
বিংহামটন পুলিশ, ব্রুম কাউন্টি শেরিফ অফিস এবং নিউ ইয়র্ক স্টেট পুলিশ'র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
Publisher & Editor