বুধবার, ১২ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৩, ১১ আগস্ট ২০২৬ | ১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আর একদিন বাকি। এরপরই ডারউইনে প্রথম টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর ঠিক আগে বড় এক সুখবর পেলেন সফরকারীরা। 

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামের। চোট কাটিয়ে সোমবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে বিবেচনা করতে এখন আর কোনো বাধা নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, ‘শরীফুল ফিটনেস টেস্টে পাশ করেছে। বিষয়টি আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি। দ্বিতীয় টেস্টের জন্য সে ফিট।’

সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েন শরীফুল। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে।

দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান এই ২৫ বছর বয়সি পেসার। ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তার আগে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।

Mahfuzur Rahman

Publisher & Editor