শুক্রবার, ২৬ জুন ২০২৬

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত ইরান : ট্রাম্প

প্রকাশিত: ০১:৫৩, ২৬ জুন ২০২৬ | ১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান ‘শতভাগ সম্মত’ হয়েছে। সাম্প্রতিক সঙ্ঘাতের পর ওয়াশিংটন ‘শক্তিশালী অবস্থান থেকে’ তেহরানের সাথে আলোচনা করছে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালী খোলা রয়েছে। গত ২৩ জুন এই পানিপথ দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন ব্যারেল তেল নিয়ে জাহাজ চলাচল করেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জন্য আমেরিকান গম, সয়াবিন ও ভুট্টা কিনতে মুক্তিপ্রাপ্ত কিছু ইরানি তহবিল ব্যবহার করবে এবং মার্কিন বাহিনী ইরানের সামরিক বাহিনীর ওপর বিধ্বংসী ক্ষতি করেছে বলে তার দাবি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘ইরান আমাদের সাথে একটি চুক্তি করতে খুবই আগ্রহী এবং আমি মনে করি আমরা তাদের সাথে একটি চুক্তি করতে পারি।’

একইসাথে ইরান আরো শক্তিশালী হয়ে উঠেছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন ট্রাম্প।স্থানীয় সংবাদ

সূত্র: মিডল ইস্ট আই

Mahfuzur Rahman

Publisher & Editor