শীতকাল চলে যায় বসন্ত আসে
জাগে বন-বনান্ত নব উল্লাসে।
ঝরা পাতা গাছতলে মর্মর করে
ডালপালা নব কিশলয়ে ওঠে ভরে।
পাখি ডাকে শাখে লাগে, ফুল ফুটে বনে,
সুবাসিত বায়ু বয় আনন্দ মনে।
মৌমাছি প্রজাপতি একসাথে ছুটে
বনে বনে ফুল হতে মধু নেয় লুটে।
রাখালের বাঁশি বাজে সুমধুর সুরে,
ভেসে যায় সুরসুধা দূর হতে দূরে।
গোধূলির লগ্নটা আবিরেতে মাখা,
চারিদিকে স্বপ্নের ছবি যেন আঁকা।
Publisher & Editor