রবিবার, ১৪ জুন ২০২৬

মাথা মুড়িয়ে নতুন লুকে সালমান, নেপথ্যে কী?

প্রকাশিত: ০৭:০৯, ১৪ জুন ২০২৬ | ১১

বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎই এক ভিন্ন লুকে প্রকাশ্যে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মাথা মুড়িয়ে জনসমক্ষে হাজির হওয়া অভিনেতার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকের মনে ফিরে এসেছে তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘তেরে নাম’-এর ‘রাধে’ চরিত্রের স্মৃতি।

কালো পোশাকে, ছিমছাম দাড়ি আর ন্যাড়া মাথায় সালমানের এই উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নতুন এই লুক দেখে নেটিজেনদের একটি বড় অংশ ‘তেরে নাম’-এর সম্ভাব্য সিক্যুয়াল নিয়ে জল্পনা শুরু করেছেন।

সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ‘তেরে নামের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে।’ আবার কেউ লিখেছেন, ‘খুব শীঘ্রই আসছে।

’ যদিও এসবই ভক্তদের কল্পনা ও প্রত্যাশা; এ বিষয়ে সালমান খান বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
May be an image of one or more people and leather

সম্প্রতি আমির খান প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে আমির খান ও কারিনা কাপুরের সঙ্গে হাসিমুখে আলোকচিত্রীর ক্যামেরায় পোজ দেন তিনি। সেই মুহূর্তের ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

তারকাবহুল এই আয়োজনে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা, কাজল, জুহি চাওলা, ইমরান খানসহ আরও অনেকে।

এদিকে অভিনেতাকে ঘিরে আরেকটি আলোচনাও চলছে। রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনাকে কেন্দ্র করে পরিচালক ভারত শ্রীনাথ একটি চলচ্চিত্র নির্মাণ করছেন বলে জানা গেছে। সেই গল্পে সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় তুলে ধরা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

এ নিয়ে সিনেমাটির প্রচার ও মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা বলেও খবর প্রকাশিত হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor