নিউইয়র্কের ব্রুকলিনে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন শনিবার চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিএ) এর আয়োজনে ম্যাকডোনাল্ড এভিনিউতে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলো বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি নিউইয়র্ক ইনক। পথমেলায় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কম্যুনিটিতে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সংগঠক ও নির্মাণ ব্যবসায়ী মো: আব্দুল কাদের মিয়া এবং প্রধান অতিথি ছিলেন আরেক নির্মাণ ব্যবসায়ী ফজলুল কাদের। আশরাফুল হাসান বুলবুল এবং মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ’র উপস্থাপনায় মেলা মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন’র পরিচালক এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো: কাদের মিয়া, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য নাঈম টুটুল, ‘বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডসশিপ সোসাইটি’র প্রেসিডেন্ট কাজী সাখাওয়াৎ হোসেন আজম, আসন্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও সন্দ্বীপ এসোসিয়েশন এর সভাপতি ফিরোজ আহমেদ, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী মো. জাফর উল্লাহ, সমাজকর্মী ইঞ্জিনিয়ার ফজলুল কাদের, ডা: সায়েরা হক প্রমুখ।
আরো বক্তব্য রাখেন এবারের মেলার আয়োজক সংগঠন চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সেক্রেটারি মইনুল আলম বাপ্পী, মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উত্তর আমেরিকায় দীর্ঘদিন কমিউনিটি সেবার জন্য এবারের ব্রুকলিন পথমেলায় লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদকে। আরো সম্মাননা প্রদান করা হয় আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো: কাদের মিয়া ও সমাজসেবী ফজলুল কাদেরকে।
এছাড়া এ বছর বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়র বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র সরফরাজ আহমেদকে সম্মাননা প্রদান করা হয় তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ)’র প্রতিষ্ঠাকালিন সময় থেকে নিরলসভাবে কর্মরত সাবেক সভাপতি আবুল হাসান মহিউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অতীতে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) এর নেতৃত্ব প্রদানকারিগণের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তারা ছিলেন আব্দুর রব, অধ্যাপক সরোয়ার বি সালাম সিপিএ, হাজী ওবায়দুল হক, মিনহাজউদ্দিন বাবর, বেলায়েত হোসেন, মহিউদ্দিন মাহমুদ দুলাল, কামাল আহমেদ এবং আবুল হোসেন। উল্লেখ্য, প্রয়াত এসব নেতৃবৃন্দকেই উৎসর্গ করা হয় এবারের পথমেলা।
পথমেলার মঞ্চে দিনভর চলে আমন্রিত অতিথিদের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি নিউ ইয়র্ক এর জনপ্রিয় শিল্পীদের প্রাণখোলা পরিবেশনা-যা মেলায় আগত সকলকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিচ্ছিল। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্র দেব, বিন্দু কনা, উত্তর আমেরিকায় জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, নাসির, লাল্টু।
এবারের মেলায় শাড়ি, চুড়ি গহণাসহ বিভিন্ন স্টল স্থাপনের মাধ্যমে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন করার সুযোগ পান উদ্যোক্তারা। শিশুদের জন্য নাগরদোলা, হরেক রকমের খেলনা বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।আরো ছিল নানাবিধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের স্টল। শতাধিক স্টলের মধ্যে সবচেয়ে বেশী বিক্রি হয়েছে পোশাক-সামগ্রি। খেলনা এবং ইমিটেশন সামগ্রির স্টলেও ভীড় চোখে পড়েছে। এছাড়া র্যাফেল ড্রতে গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।মেলা উপলক্ষে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্মরণিকা ‘সওদাগর’র মোড়ক উম্মোচন করা হয়। এ মেলায় ৫ ডলারের টিকিটের রাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি।
আয়োজক সংগঠন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মইনুল আলম ও মেলার আহ্বায়ক মামুন রশীদ জানান, ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনাকে বৃহত্তর সমাজে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজের অবস্থান সুদৃঢ় করেছে। প্রবাসের বুকে নারী উদ্যাক্তাসহ নতুন উদ্যাক্তা তৈরিতেও ইতিবাচক প্রভাব ফেলবে মেলাটি।
তারা আরও জানান, এবারের মেলায় অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। দিনব্যাপী শিল্পীদের নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের আকৃষ্ট করে। ভবিষ্যতে এ মেলা আরো ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা। পথমেলা কমিটির আহবায়ক মামুনুর রশিদ বলেছেন, প্রবাসে বাংলা সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে মা-বাবার সংস্কৃতির সাথে গভীরভাবে পরিচিত করানোর অপ‚র্ব এক সুযোগ তৈরী করেছিল এই মেলার বিভিন্ন পর্ব। মেলা কমিটির সদস্য-সচিব আনোয়ারুল আজিম সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সুষ্ঠুভাবে মেলা আয়োজনে সর্বাত্মক সহায়তার জন্যে। পথমেলা আয়োজনে আন্তরিক সহায়তার জন্যে প্রবাসীগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এবারের পথমেলা আয়োজন কমিটির আহবায়ক মামুন উর রশীদ এবং চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি। হাজারো দর্শকের পদচারণায় সম্পন্ন হলো নিউ ইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূতদর উপভোগ্য সবচেয়ে বড় এপথমেলা।
Publisher & Editor