ছবি: সংগৃহীত
নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গত ৩ মে হলিসে ১০০-৩৭, ১৯৬ স্ট্রিটে তাদের বাড়ির ব্যাক ইয়ার্ডে নব বর্ষ উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবশেনাসহ ব্যাপক আয়োজন করেন তারা।
পান্তা-ইলিশ, ভর্তা-ভাতসহ মজাদার সব খাবার খাবার ছিল এ আয়োজনে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, সবুজ সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের মনোজ্ঞ এ পরিবেশনা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এ উৎসবে। অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের আনন্দ-উৎসবে মেতে ওঠেন তারা। কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেন এ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Publisher & Editor