বুধবার, ০৬ মে ২০২৬

চট্টগ্রাম অঞ্চলের আতিক্বা পিঠা যেভাবে বানাবেন

প্রকাশিত: ০৮:১৫, ০৬ মে ২০২৬ |

উপকরণ
বাংলা কলা ৪টি

নারকেলকুচি আধা কাপ

গুঁড়া দুধ আধা কাপ

খেজুরের গুড় ১ কাপ

বিন্নি চাল ২ কাপ

লবণ সামান্য

প্রণালি
চাল দুই ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে তাতে লবণ মাখিয়ে রাখুন।

কলা ভালো করে চটকে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

কলাপাতা ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি করে কেটে পাতার এক পাশে পিঠার মিশ্রণ রেখে ভালো করে পেঁচিয়ে নিন।

এবার হাঁড়িতে পানি দিয়ে ৪০-৪৫ মিনিট ভাপিয়ে নিন।

কলাপাতা না পাওয়া গেলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor