সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল এসেছে যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ৩-৬ মে অনুষ্ঠিত এই সামিটে ১০০ টির বেশি দেশ থেকে প্রায় ৫০০০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৭০০ বিনিয়োগকারী ব্যবসায়ী। বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে ৪ মে ২০২৬ একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। ১০০ বছরের পুরনো ইউএস চেম্বার অব কমার্সের ঐতিহ্যবাহী ভবনের ছাদে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor