সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘অভিষেকের’ ৩০ মাস পর একাদশে রিপন মন্ডল

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ এপ্রিল ২০২৬ |

অবশেষে একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। তবে এই ম্যাচ তার ‘অভিষেক’ নয়। বরং এই ম্যাচকে বলা যায় ৩০ মাস পর দলে ফেরার ম্যাচ।

রিপন মন্ডলের অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। সেই ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পেয়েছিল, সে কারণে রিপনসহ একাধিক ক্রিকেটারের অভিষেক হয়ে যায় সেই আসরেই।

তবে এরপর থেকে দলে আর সুযোগ পাননি তিনি। এবারই ডাক পেলেন, এবার ঢুকে গেছেন একাদশেও।

রিপনসহ দলে আছেন ৩ পেসার। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলাম থাকবেন পেস বিভাগ সামলানোর দায়িত্বে। সঙ্গে দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল। 

Mahfuzur Rahman

Publisher & Editor