বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজেদের জীবনের গল্পে পর্দায় আসছেন অনন্ত-বর্ষা

প্রকাশিত: ০৯:২১, ২২ এপ্রিল ২০২৬ | ১২

বাংলাদেশের আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন একটি কাজে। এবার তাদের দেখা যাবে একটি নতুন বিজ্ঞাপনচিত্রে, যেখানে উঠে আসবে তাদের বাস্তব জীবনের গল্প।

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে।

কাজটি নিয়ে অনন্ত জলিল বলেন, অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য।

প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।
বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত-বর্ষা ছাড়া আরো অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor