সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাহিদের গতিতে দিশেহারা নিউজিল্যান্ড, করলো মাত্র ১৯৮ রান

প্রকাশিত: ০৮:১১, ২০ এপ্রিল ২০২৬ |

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১ ওভার ২ বল বাকি থাকতেই ১৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম ল্যাথাম।  একের পর এক ডট বল করে নিউজিল্যান্ডের ওপেনারদের চাপে রাখেন তাসকিন-শরিফুল।

অষ্টম ওভারে আক্রমণে এসে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করেন নাহিদ। পরের ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে (৭ রানে) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানান তিনি। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান খরচে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে দুটি উইকেটই নেন নাহিদ রানা। 

পুরো ইনিংসে ধুকতে থাকা নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করেছে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নিক কেলি। তিনি ১০২ বলে ৮৩ রান করে শরিফুলের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৪৯তম ওভারে তাসকিনের চতুর্থ বলে উইলিয়াম ও'রুরকি আউট হলে ১৯৮ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড।

দুর্দান্ত বোলিংয়ে ইনিংস গড়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট এবং শরিফুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। তিনি ৩২ রানে ৫ উইকেট নেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।

Mahfuzur Rahman

Publisher & Editor