শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বুমরাহর সঙ্গে বাদানুবাদের জেরে পান্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৮:১০, ১৭ এপ্রিল ২০২৬ |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিজাত দল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে চরম অস্থিরতা বিরাজ করছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকালের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে মুম্বাই ইন্ডিয়ান্স।  

মাঠের হতাশাজনক ফলাফল  সেই সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং তারকা বোলার জসপ্রিত বুমরাহর বাদানুবাদ। মাঠের মধ্যে প্রকাশ্যে দুই সিনিয়র খেলোয়াড়ের এমন আচরণ আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটাঙ্গনে।
 
ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই এবং ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই পান্ডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে।

ঘটনার সূত্রপাত ফিল্ডিং সাজানোকে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটি যখন ভাঙ্গতে পারছিলো না বোলাররা। হার্দিক নিজের কৌশলে অটল থেকে বুমরাহর পরামর্শ উপেক্ষা করে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা যখন একের পর এক রান তুলতে থাকেন।
এসময় হতাশ পান্ডিয়া রোহিত শর্মার সামনেই বুমরাহর ওপর রাগ ঝাড়েন।

পান্ডিয়ার এমন আক্রমনাত্বক আচরণের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor