সোমবার, ৩০ মার্চ ২০২৬

ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতার মা!

প্রকাশিত: ০৬:৪১, ৩০ মার্চ ২০২৬ | ১৪

‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ছেলের মৃত্যুর খবর পেয়ে রাহুলের মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানান, তিনি এই মুহূর্তে রাহুলের বাড়িতেই রয়েছেন।

সুদীপ্তা বলেন, “রাহুল অতীত হয়ে গেছে, এটা ভাবতে পারছি না।

বলার ভাষা নেই আমার কাছে। আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে।”
রাহুলের মৃত্যুতে বাক্‌রুদ্ধ গোটা টলিউড। রাহুলের জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’র প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।

অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গায়ক। 
তার কথায়, “রাহুলকে নায়ক হিসাবে অনেক আগে থেকেই চিনি। কিন্তু, ওর মতামত, ওর লেখালিখি, আমাদের আলাপ ও আলোচনার ভিত্তিতে ওকে একটা স্বতন্ত্র কণ্ঠ হিসাবে চিনি। সবসময়েই মনে হয়েছে যে ইন্ডাস্ট্রির মধ্যে থেকেও ও যেন একটা অন্য মত।

খানিকটা ইন্ডাস্ট্রির বাইরের লোক। খবরটা আমাকে স্তব্ধ করে দিয়েছে। কোনও কথাই বলতে পারছিলাম না।”

Mahfuzur Rahman

Publisher & Editor