প্রবীণ সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক পরিচয়’র সম্পাদক ও প্রকাশক নাজমুল আহসান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে ৪দিন চিকিৎসা শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অপরাহ্নে তিনি তার কুইন্সের কিই গার্ডেনের অ্যাপাটমেন্ট বাসায় ফিরেছেন। শারীরিকভাবে তিনি অনেক ভালো অনুভব করছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। খবর ইউএনএ’র।
পরিচয়’র সম্পাদক নাজমুল আহসান গেলো সপ্তাহে তার পেটে সমস্যা অনুভব করলে গত ২০ মার্চ শুক্রবার ঈদের দিন সকালে ম্যানহাটানের লিনেক্স হিল হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার পেটে সার্জারী করতে হয়। সার্জারীর পর থেকেই তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছিলো এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালেই অবস্থান করছিলেন।
জনাব নাজমুল আহসান তার অসুস্থতায় যারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Publisher & Editor