মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬

প্রকাশিত: ০৩:৩৩, ২৪ মার্চ ২০২৬ |

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) ‘অপরারেশন ট্রু প্রমিজ-৪’ ৭৮তম ধাপে এ হামলা চালায় রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক গিয়ে ইসরাইলে আঘাত হানছে। এতে এখন পর্যন্ত ছয়জনের আহত হওয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে ইসরাইলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম ঘোষণা করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, ১০০ কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে।

এছাড়া সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

একটি স্থানে দেখা যায়, ধ্বংসাবশেষে পূর্ণ একটি জনাকীর্ণ রাস্তায় জরুরি সেবা কর্মী এবং পুলিশ সদস্যরা জড়ো হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—একটি গাড়ি উল্টে পাশে পড়ে আছে এবং অন্যগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

সূত্র: আল জাজিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor