বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে: হেগসেথ

প্রকাশিত: ০২:০৬, ০৫ মার্চ ২০২৬ |

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

এর আগে বুধবার ভোরে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি নৌবাহিনীর জাহাজ থেকে বিপদ সংকেত পাঠালে সাড়া দিয়ে উদ্ধার অভিযানে নামে শ্রীলঙ্কার নৌবাহিনী। এ ঘটনায় জাহাজটির ১০০ জনেরও বেশি নিখোঁজ এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে ইরানের ওই যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। সূত্র: আল-জাাজিরা

Mahfuzur Rahman

Publisher & Editor