মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ০২:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ |

মহান ভাষা আন্দোলনের শহিদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় “মহানশহিদ দিবস” এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলামসহ দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস‍্যরা অংশ নেন।দূতাবাস প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এর আগে ২০ ফেব্রুয়ারি সন্ধ‍্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দূতাবাস মিলনায়তনের এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নাইজেরিয়া,শ্রীলংকা ও নেপালের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর। এই আয়োজনে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা,বিভিন্ন দেশের কূটনীতিক,প্রবাসী বাংলাদেশিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান অ‍্যাফেয়ারস ব‍্যুরোর ডেপুটি অ‍্যাসিসটেন্ট সেক্রেটারি বেথানি পওলস মরিসন (Ms. Bethany PoulosMorrison)। মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে বেথানি পওলস বলেন, ‘মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের জনগনের হৃদয়েই নয়, সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তিনি শ্রদ্ধার ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন।’

রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম তার বক্তব্যে মহানভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধাজানান। তিনি বলেন মহান ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উপযুক্ত কূটনৈতিক মাধ্যম হতে পারে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত আয়োজন। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠকরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর নাজনীন সুলতানা, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট এবং ভিসা উইং) মো: আবেদুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি মোঃ আতাউর রহমান।

Mahfuzur Rahman

Publisher & Editor