মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বিংহ্যামটনের আয়োজনে থ্যাংকসগিভিং পার্টি 

বিনামূল্যে প্রবেশ, ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ নভেম্বর ২০২৬ | ১০৫

যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং উপলক্ষে বিংহ্যামটন এলাকার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিয়ে এক আনন্দঘন পার্টির আয়োজন করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বিংহ্যামটনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সবার জন্য বিনামূল্যে প্রবেশ, ডিনার এবং সাংস্কৃতিক সন্ধ্যার ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৮ ওয়াশিংটন অ্যাভিনিউতে অবস্থিত দেশী হালাল বাজারের দ্বিতীয় তলায়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিংহ্যামটন ও আশপাশের এলাকার সকল বাংলাদেশিকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানানো হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor